গুঁড়িয়ে দেওয়া হলো সাদিক এগ্রোর অবৈধ অংশ

রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খালের ওপর গড়ে তোলা গবাদিপশুর খামার সাদিক এগ্রোর অবৈধ অংশ উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পাশাপাশি খাল দখল করে অবৈধভাবে অস্থায়ী যেসব ঘরবাড়ি তৈরি করা হয়, সেগুলোও উচ্ছেদ করা হয়েছে। সম্প্রতি দেড় কোটি টাকার ‘অভিজাত’ গরু এবং ‘১৫ লাখ টাকার’ ছাগল নিয়ে আলোচনায় আসে এই খামার।

এ খামারের অবৈধ অংশ উচ্ছেদের সময় খামার মালিককে দেখা যায়নি। উচ্ছেদের বিষয়ে প্রতিষ্ঠানটির কোনও কর্তাব্যক্তি কথা বলেননি। কিন্তু খামারের একাধিক কর্মচারী বলেন, এ জায়গা সাদিক এগ্রোর সম্পত্তি না। মালিক এটি ভাড়া নিয়েছেন।

অভিযানের আগেই সরিয়ে নেওয়া হয় সাদিক এগ্রোর সব পশু

সরিয়ে নেওয়া পশুর তালিকায় ছিল ১৫ লাখ টাকার সেই ছাগলও

ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ডিএনসিসির উচ্ছেদ অভিযান

খাল দখল করে যারা আবাস গড়েছিল তাদেরও উচ্ছেদ করা হয়

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে অস্থায়ী ঘরবাড়িও ভেঙে ফেলা হয়

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে নিরাপত্তা দেয় পুলিশ

ডিএনসিসির উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা হয় খাল দখল করে নির্মিত কিছু ঘরবাড়ি

ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ডিএনসিসির উচ্ছেদ অভিযান