কোটা সংস্কারের দাবিতে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ মিছিল

চলমান কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে শতাধিক বিএনপিপন্থী আইনজীবী এই বিক্ষোভ মিছিল করেন।

বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন। ছবি: প্রতিবেদক

এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঘুরে আবারও ঢাকা আইনজীবী সমিতির কাছে এসে শেষ হয়।

ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে শতাধিক বিএনপিপন্থী আইনজীবী বিক্ষোভ মিছিল করেন। ছবি: প্রতিবেদক

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, বিএনপিপন্থী আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মহসিন, আবুল কালাম হান্নান ভূঁইয়াসহ প্রমুখ।