ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ: পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ জুন ২০২৬, ১১:৩২আপডেট : ০১ জুন ২০২৬, ১১:৫২

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মতিঝিল এলাকা। সোমবার (১ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ.

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করা হয়েছে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, ‘বিতর্কিত ব্যক্তি’ হিসেবে খুরশীদ আলমকে তারা কোনোভাবেই ব্যাংকে প্রবেশ করতে দেবেন না। এই নিয়োগের প্রতিবাদ ও তার প্রবেশ ঠেকানোর ঘোষণায় আজ সকাল থেকেই ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন গ্রাহকরা।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ সোমবার সকাল ৯টার মধ্যেই ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হতে শুরু করেন। তারা সেখানে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করলে পুলিশ তাদের ওপর অ্যাকশনে যায়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে দফায় দফায় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, সেই সঙ্গে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বর্তমানে এলাকাটিতে চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও গ্রাহক ফোরামের সদস্যরা এখনো মুখোমুখি অবস্থানে রয়েছেন। 

/জিএম/এসটি/ 
সম্পর্কিত
অনশনরত ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ আদালতের
ককরোচ পার্টির আহতদের দেখতে হাসপাতালে রাহুল ও প্রিয়াঙ্কা
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু