কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসা খরচ দেবে কুবি কর্তৃপক্ষ

কোটা আন্দোলনে আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সব শিক্ষার্থীর চিকিৎসা ব্যয়ভার বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৮ জুলাই) কুবির রেজিস্ট্রার অফিস থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপাচার্য মহোদয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে সব শিক্ষার্থী আহত হয়েছে, তাদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েক দিনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আহত হন।