সহিংসতার অভিযোগে ঢাকায় ২০৯ মামলায় গ্রেফতার ২৩৫৭ 

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারা দেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে ২০৯টি। এসব মামলায় এ পর্যন্ত ২ হাজার ৩৫৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার (২৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সহিংসতা নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ২০৯টি। আর এসব মামলায় এখন পর্যন্ত ডিএমপি গ্রেফতার করেছে ২ হাজার ৩৫৭ জনকে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।