সালাম মুর্শেদী গ্রেফতার

জাতীয় দলের সাবেক ফুটবলার, সংসদ সদস্য ও পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মিডিয়া উইং কর্মকর্তা আ ন ম ইমরান খান।

এক ক্ষুদে বার্তায় র‌্যাবের এই কর্মকর্তা জানান, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।