দ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর এক সদস্য বলেন, নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনা ও কার্গো বিমান বন্ধের দুটি ঘটনাই অত্যন্ত স্পর্শকাতর। এগুলোর সঙ্গে ভাবমূর্তি জড়িত। তাই এই বিষয়গুলো সম্পর্কে না জেনে, না বুঝে কেউ কথা বলবেন না। এছাড়া, সব বিষয়ে সবাইকে কথা বলতে হবে কেন—প্রশ্ন তোলেন শেখ হাসিনা।
সম্পাদকমণ্ডলীর এক সদস্য বলেন, আমাদের দলের অনেক নেতা রয়েছেন, সব ইস্যুতে কথা বলেন। যা প্রধানমন্ত্রী একেবারেই অপছন্দ করেন। বৈঠকে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন শেখ হাসিনা। সম্পাদকমণ্ডলীর ওই নেতা আরও বলেন, অযথা কথা বলা জটিলতাই বাড়ায়, কমায় না বলে মনে করেন প্রধানমন্ত্রী। তাই তিনি, কথা-বার্তায় তাই সবাইকে সতর্কতা অবলম্বলনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বৈঠকে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল থেকে পাঠানো প্রার্থী তালিকা যাচাই-বাছাই করা হয়। তৃতীয় দফা নির্বাচনে মোট ৭১২টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সোমবার সন্ধ্যার এ বৈঠকে প্রায় সাড়ে ছয় শ প্রার্থী যাচাই-বাছাই করা সম্পন্ন হয়েছে। বাকিগুলো আগামী বুধবার বৈঠকে ঠিক করার কথা রয়েছে।
আওয়ামী লীগের দফতর সূত্র জানায়, তৃতীয় দফার নির্বাচনে তৃণমূল থেকে এখনও ৫০ জনের নাম কেন্দ্রে আসা বাকি রয়েছে। এগুলো এলে যাচাই-বাছাই শেষ করে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
/এমএনএইচ/