বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৩০ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে আসামিদের হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।
ফলে এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার করে কাউকে ট্রাইব্যুনালের অধীনে গ্রেফতার দেখানো হলো।
এরআগে, গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিলো।
আরও পড়ুন: জুলাই-আগস্ট গণহত্যা: প্রথম আসামি পুলিশ কর্মকর্তা জসিমকে ট্রাইব্যুনালে হাজির