ময়মনসিংহের নতুন কমিশনার মোখতার হোসেন

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোখতার হোসেন।

শনিবার (৯ নভেম্বর) এই নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এর আগে গত ৩০ অক্টোবর কাজী আনোয়ার হোসেনকে ময়মমসিংহের বিভাগীয় কমিশনার হিসাবে নিয়োগ দিয়ে যে আদেশ জারি করা হয়েছিল তা বাতিল করা হয়েছে।