মৌচাক মার্কেটে চুরি, ৫২ ভরি স্বর্ণসহ গ্রেফতার ৪

রাজধানীর মৌচাক মার্কেটের স্বর্ণের দোকানে ভয়াবহ চুরি ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান।
 
তিনি জানান, মৌচাক মার্কেটে দুর্ধর্ষ চুরির ঘটনায় পৃথক অভিযানে রাজধানী থেকে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকা ও ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বরিবার (১০ নভেম্বর) সিআইডি হেডকোয়ার্টার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।