বিজয়নগরে শ্রম ভবনে আগুন

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রম ভবনে অগ্নিকাণ্ডের সংবাদের পেয়ে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়। পরে রাত ৮টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

তিনি আরও বলেন, আগুনের কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। এ ছাড়া, কোনও হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।