রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ আতশবাজিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলো- ইমরানুল ইসলাম (২৬) ও শাওন (২৪)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি বলেন, প্রতি বছর আতশবাজি ফুটানোর কঠোর হুঁশিয়ারি দিলেও অনেকেই মানেন না। এবার এই বিষয়ে সিদ্ধান্ত কী হবে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, আমাদের কঠোর নজরদারি রয়েছে। আমরা বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা থাকবে অতীতের চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৫ আগস্ট থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র লুট হয়েছে। থার্টি-ফাস্ট ঘিরে এই অস্ত্র ঘিরে কোনও শঙ্কা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের বাড়তি নিরাপত্তা জোরদার আছে। এই ধরনের কোনও শঙ্কা নেই।