রূপগঞ্জে ৮শ আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে ৮০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। 

সোমবার (৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় এই অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় এ অভিযান পরিচালনা করেন।

রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবে অভিযান পরিচালনা করে তিনটি স্পটের প্রায় দুই কিলোমিটার এলাকার আনুমানিক ৬০০ বাড়ির প্রায় ৮০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়াও অবৈধ তিনটি বেকারি ও একটি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১০০ ফিট এমএস ও ৬০ ফিট হোস পাইপ উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কাওকে দণ্ড দেওয়া যায়নি।

এ সময় তিতাস গ্যাস, নারায়ণগঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।