পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আজ (২৩ এপ্রিল) দুপুর থেকে রাত পর্যন্ত ১২ ঘণ্টা রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটবে।
বৃহস্পতিবার দুপুরে তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধানে রাজধানীর আশকোনা এলাকায় পাইপলাইনের জরুরি মেরামত কাজ চলছে। এ কারণে আজ দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
এ সময় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।









