প্রেসক্লাবের সামনে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সড়ক অবরোধ করেন তারা। এ কারণে পল্টন, সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পল্টন, সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ছবি: সাজ্জাদ হোসেন

অবরোধকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দফতর, অধিদফতরের সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার এক দফা দাবি জানান। দাবি না মেনে নেওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।