ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন, আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছিলো।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা ৫ মিনিটে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রওনা দেয়। ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে এমন খবরও পাওয়া যায়নি।

481689145_666645596044289_3389350552848220895_n

482315641_647798810947841_5683534662783908969_n

482680046_2902608006568997_712374476203493735_n

481736155_3579313255699722_3578179598672277967_n