ফেসবুকে নাদিরা ইয়াসমিনের সঙ্গে সংহতি প্রকাশ ক্যাম্পেইন

হেফাজতে ইসলামের ‘৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের’ আলটিমেটাম দেওয়ার পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনকে সাতক্ষীরা সরকারি কলেজে বদলি করা হয়েছে। গত ২৬ মে তার বদলির আদেশ জারি করা হয়। নাদিরা ইয়াসমিন নরসিংদী জেলায় নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। তার বদলির খবর তিনি ফেসবুকে প্রকাশ করার পর তা নিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে এবার সেই আদেশের বিরুদ্ধে নাদিরা ইয়াসমিনের প্রতি সংহতি জানিয়ে ফেসবুকে চলছে ক্যাম্পেইন।

494687780_757557693375808_4630349260377826804_nসমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এবার নাদিরা ইয়াসমিনের প্রতি সংহতি জানাতে ‘উই স্ট্যান্ড ইন সলিডিটারি উইথ নাদিরা ইয়াসমিন’ ক্যাম্পেইন চলছে। তার পক্ষে ফেসবুকে হাতে ইংরেজিতে ‘উই স্ট্যান্ড ইন সলিডিটারি উইথ নাদিরা ইয়াসমিন’ লেখা কাগজ নিয়ে ছবি পোস্ট দিচ্ছেন অনেকেই। এর মধ্যে আছেন– বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গীতি আর নাসরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা, উন্নয়ন কর্মী সায়েমা চৌধুরী, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ,  ফটোসাংবাদিক জীবন আহমেদসহ আরও অনেকে।

প্রসঙ্গত, সম্প্রতি ‘হিস্যা’ নামে একটি ম্যাগাজিনে ‘বিতর্কিত লেখা’ ছাপানোর অভিযোগ তুলে তাকে অপসারণ ও শাস্তির দাবি জানায় হেফাজতে ইসলাম।

494691166_1825912594677907_3459731418573158050_n