সুত্রাপুরে দগ্ধ শিশুটি মারা গেছে

রাজধানীর সুত্রাপুর কাগজি টোলার একটি বাসায় আগুনের ঘটনায় একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধের ঘটনায় শিশু আয়েশা মারা গেছে। শিশুটির শরীরের ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায়। 

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সুত্রাপুরের কাগজি টোলার একটি বাসায় আগুনের ঘটনায় ৫ জন দগ্ধ হয়। ওই ঘটনায় এক বছর বয়সী দগ্ধ শিশু কন্যা আয়েশা চিকিৎসাধীন অবস্থায় ছিল। এই ঘটনায় দগ্ধ বাকি ৪ জনের আশংকাজনক অবস্থায় চিকিৎসা চলছে।

আরও পড়ুন

সূত্রাপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ