গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে উত্তরায় সড়ক অবরোধ করেছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার দিকে তারা সড়ক অবরোধ করেন।
অবরোধকারীরা বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ প্রতিহতের প্রশ্নে আমরা সবাই এক ও ঐক্যবদ্ধ। এনসিপি’র নেতাকর্মীরা আমাদের ভাই-ব্রাদার, জুলাই আন্দোলনের সহযোদ্ধা। তাদের ওপর আজ ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি।’
তারা আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি আমাদের ভাইদের কিছু হয় তাহলে আমরা পুরো ঢাকা শহর অচল করে দেবো।’ একইসঙ্গে অতি দ্রুত এনসিপি’র নেতাকর্মীদের সুস্থতার সহিত উদ্ধার করার দাবিও জানান অবরোধকারীরা।