দিয়াবাড়িতে সড়ক দখল করে বসানো পশুর হাট সরালো ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৬, ১৮:২১আপডেট : ২৫ মে ২০২৬, ১৮:২১

রাজধানীর দিয়াবাড়িতে নির্ধারিত স্থানের বাইরে মূল সড়ক দখল করে রাখা কোরবানির পশু সরিয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (২৫ মে) হাট পরিদর্শনে গিয়ে বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। পাশাপাশি সতর্ক করা হয় ইজারাদারকে।

দিয়াবাড়ি হাটের বাইরে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে ডাইভারশন দিয়ে পশু বেধে রাখা হয়েছিল। এতে যান চলাচলে বিঘ্ন তৈরি হওয়ার শঙ্কা দেয়। বিষয়টি নজরে এলে ক্ষোভ প্রকাশ করেন প্রশাসক। পরে দায়িত্বরতদের নিয়ে তিনি মেইন রোড থেকে পশুগুলো সরিয়ে দেন এবং সড়ক চলাচলের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন।

এ সময় সংশ্লিষ্ট হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে এনে ভবিষ্যতে সড়কে পশুর হাট না বসানোর নির্দেশনা দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে বলেও সতর্ক করেন প্রশাসক।

এর আগে সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি অতিরিক্ত হাসিল আদায় না করার নির্দেশ দেন এবং হাটের নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

পরে রাজধানীর ৩০০ ফিট, বেরাইদ ও স্বদেশ প্রপার্টিজ এলাকায় স্থাপিত অস্থায়ী পশুর হাটও পরিদর্শন করেন শফিকুল ইসলাম। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চলাচলে যেন যানজট ও ভোগান্তি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
রাজধানীর দুই থানায় নতুন ওসি
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
সর্বশেষ খবর
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের