বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী ইকবাল এবং সাধারণ সম্পাদক শফী রহমান।
শনিবার (২৬ জুলাই) বাঙলাদেশ লেখক শিবিরের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশন শেষে ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রথম অধিবেশনের শুরুতে সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর উপস্থিত প্রতিনিধিদের আলোচনা অনুষ্টিত হয়। রিপোর্টের ওপর আলোচনা করেন বরকত আলী, অজিত রায়, আবিদুল ইসলাম, বরকত উল্লাহ, মিনহাজ আহমেদ, হুমায়ুন কবির, নাজমুল আলম সোহাগ, ফয়জুল হাকিম, খালেদ উদ্দিন, সত্যজিৎ আচার্য ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধিরা। এরপর কেন্দ্রীয় কমিটির খসড়া প্রস্তাব ও তার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
বর্ষা বিশ্বাস ও হেমন্ত দাশের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের অধিবেশন সমাপ্ত হয়।