গাজীপুর টঙ্গী মিরের বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। রবিবার (৩ আগস্ট) সকালে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক চার মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন। দগ্ধ অন্যরা হলেন- মোহাম্মদ রিপন (২৫) ও তার স্ত্রী হাফিজা আক্তার (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী থেকে শিশুসহ তিন জনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। তার মধ্যে শিশুটি মারা গেছে, তাকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। শিশুটির বাবার শরীরের ৮০ শতাংশ এবং মায়ের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।