নারায়ণগঞ্জে ৯ টন পলিথিন জব্দ, ৪ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে চারটি কারখানায় অভিযান চালিয়ে ৭ টন পলিথিন এবং ৭৮ বস্তা পিপি দানা জব্দ করা হয়েছে। এসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ৪ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ অভিযানে র‍্যাব-১১, পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসন অংশ নেয়।

বুধবার পরিবেশ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে, ময়মনসিংহে র‍্যাবের অভিযানে আনুমানিক ২ টন পলিথিন জব্দ করা হয়েছে।

এছাড়া, ১৩ আগস্ট দিবাগত রাতে ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদফতর, সেনাবাহিনী, র‍্যাব-১০ এবং ডিএমপি এই অভিযানে ছিল। ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। চকবাজার এলাকার কামালবাগ থেকে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।