বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনোয়ার হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

এছাড়া সচিব পদমর্যাদায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা মোহাম্মদ রফিকুল ইসলামকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।