শাহবাগে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার

রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। বুধবার (২০ আগস্ট) সকালে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার ব্যক্তিরা হলো—মোহাম্মদ আলিম (৩৩) ও তুষার হোসেন (১৮)।

এডিসি মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, আজ সকাল ৬টা ১০ মিনিটের দিকে ডিবি উত্তরা বিভাগের একটি টিম শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের গেটের সামনে মৎস্যভবন থেকে শাহবাগগামী সড়ক থেকে দুজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ডিবির এই কর্মকর্তা।