হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি হামলার প্রতিবাদ এবং তিন দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল করছেন প্রকৌশল শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।
বুয়েট শিক্ষার্থীদের দেওয়া তথ্য মতে, বিক্ষোভ মিছিলটি বুয়েট থেকে টিএসসি হয়ে শিক্ষা ভবন মোড় থেকে বামে ঘুরে হাইকোর্টের পাশ দিয়ে কাকরাইল মোড় হয়ে বেইলি রোডে ডিএমপি অফিস পর্যন্ত যাবে। ডিএমপি অফিসের সামনে গিয়ে তারা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দাবি উপস্থাপন করবেন।
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো–
১. আন্দোলনে পুলিশি হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অনতিবিলম্বে পদক্ষেপ নিতে হবে।
২. রোকনুজ্জামানকে হেনস্থাকারী অভিযুক্তদের অতি সত্বর আইনের আওতায় এনে গ্রেফতার করতে হবে।
৩. প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করা কমিটির পুনর্গঠন ও পেশ করা দাবিগুলোর পক্ষে কমিটির আলোচনার একটি রোডম্যাপ এবং মিটিং প্রোগ্রেসের প্রিলিমিনারি রিপোর্ট অতিসত্বর প্রকাশ করতে হবে।