ফটোস্টোরি

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় ‘মার্চ ফর গাজা’

ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশে মার্চ ফর গাজা কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) জুম্মার নামাজ শেষে রাজধানী বায়তুল মোকাররম মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

নানা রকম পোস্টার, ব্যানার, প্ল্যাকার্ড এবং বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকাসহ বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নিয়েছেন।

বাংলাদেশের বড় পতাকা ও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে আসছেন মুসল্লিরা

কর্মসূচি থেকে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়

মিছিল নিয়ে সমাবেশস্থলে যাচ্ছেন মুসল্লিরা

সমাবেশস্থলে মুসল্লিরা