আর্জেন্টিনার জয়ে উল্লাসে মাতলো ঢাবি টিএসসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৬, ১০:৩৭ আপডেট : ২৮ জুন ২০২৬, ১০:৩৭

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে দাপুটে জয় তুলে নেওয়ার পর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টিনা সমর্থকেরা। রবিবার (২৮ জুন) ম্যাচ শেষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হওয়া হাজারো সমর্থক আকাশি-সাদা পতাকা উড়িয়ে, স্লোগানে স্লোগানে এবং উল্লাসে প্রিয় দলের জয় উদযাপন করেন। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় উৎসবের মঞ্চে।

খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে টিএসসিতে সমর্থকদের উচ্ছ্বাস আরও বেড়ে যায়। কেউ বন্ধুদের সঙ্গে বিজয় উদযাপনে মেতে ওঠেন, কেউ প্রিয় দলের পতাকা কাঁধে নিয়ে ছবি তোলেন। অনেকেই একে অপরকে অভিনন্দন জানান এবং বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ সূচনায় সন্তোষ প্রকাশ করেন।

আর্জেন্টিনার জয়ে টিএসসিতে উচ্ছ্বাস। ছবি: আবির আহম্মেদ সুপ্ত

আর্জেন্টিনা সমর্থকদের ভাষ্য, বিশ্বকাপ এলেই বাংলাদেশে যেন আর্জেন্টিনার আরেকটি ঘর তৈরি হয়। প্রতি আসরের মতো এবারও তারা দলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন। জর্ডানের বিপক্ষে আত্মবিশ্বাসী পারফরম্যান্স সেই স্বপ্নকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন তারা।

প্রতিটি গোলের পর এভাবে উচ্ছ্বাস করেন আর্জেন্টাইন সমর্থকরা। ছবি: আবির আহম্মেদ সুপ্ত

টিএসসিতে উপস্থিত এক সমর্থক বলেন, ‘আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি আমাদের আবেগের নাম। যেভাবে দল অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করলো, তাতে এবারও কাপ নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

প্রিয় পোষা বিড়ালকে নিয়ে এসেছিলেন এক তরুণী। ছবি: আবির আহম্মেদ সুপ্ত

আরেক সমর্থক বলেন, ‘বিশ্বকাপে জয় দিয়ে এগিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। দলের আক্রমণাত্মক ফুটবল আমাদের মুগ্ধ করেছে। আমরা বিশ্বাস করি, এবারও আর্জেন্টিনা অনেক দূর যাবে।’

পুরো ম্যাচের সময় দর্শকদের মাঝে দেখা গেছে টানটান উত্তেজনা। ছবি: আবির আহম্মেদ সুপ্ত

শুধু টিএসসি নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও আর্জেন্টিনার জয় নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন ফ্যান গ্রুপে সমর্থকেরা জয় উদযাপনের ছবি ও ভিডিও শেয়ার করেন। দেশের বিভিন্ন এলাকাতেও আর্জেন্টিনার পতাকা হাতে সমর্থকদের আনন্দ-উল্লাসের খবর পাওয়া যায়।

দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস। ছবি: আবির আহম্মেদ সুপ্ত

ফুটবলপ্রেমীদের মতে, আর্জেন্টিনার খেলা মানেই নান্দনিক ফুটবল, আক্রমণাত্মক ছন্দ এবং শিরোপার স্বপ্ন। জর্ডানের বিপক্ষে ৩–১ গোলের জয় সেই প্রত্যাশাকে আরও জোরালো করেছে। বিশ্বকাপে দলের পরবর্তী ম্যাচ নিয়েও এখন থেকেই আশাবাদী আর্জেন্টিনা সমর্থকেরা।

/ইউএস/
সম্পর্কিত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
ঢাবির ৫৪তম সমাবর্তনে থাকবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে ঢাবি শিক্ষক তাসনিম সিরাজ বললেন, ‘ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন’
সর্বশেষ খবর
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা, কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও