আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।
এদিকে ডাকসুর নির্বাচনি প্রচারণা ঘিরে হ্যান্ডবিল-লিফলেটসহ প্রচারণায় ব্যবহৃত জিনিসগুলো ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে থাকায় আগামীকাল সোমবার (৮ সেপ্টেম্বর) পরিচ্ছন্নতা অভিযান চালাবে ছাত্রদল।
শনিবার (৬ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দফতর সম্পাদক ওয়াসী তামি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে সম্পূর্ণ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।