ঢাবির শহীদুল্লাহ্ হলে ছাত্রদলের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ 

ঢাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ্ হলে সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (রাত আনুমানিক ১টা) সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনজন সাংবাদিক এ ঘটনার শিকার হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ আতাউর রহমান খান খাদিম ভবনে দায়িত্ব পালন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ওই তিন সদস্যকে হেনস্তা করা হয়।

এর আগে হলটিতে ছাত্রদল ও শিবিরের মধ্যে দেয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) ছাত্রদল ‘গুপ্ত’ লিখে দেয়াল লিখন করে। পরদিন শিবির ‘রামদা দল’ লিখে পাল্টা দেয়াল লিখন করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলের হাউজ টিউটর মিজানুর রহমান উভয় পক্ষকে নিয়ে একটি কক্ষে বৈঠকে বসেন। এ সময় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তিনজন সাংবাদিক সেখানে প্রবেশ করলে তাদের বের হয়ে যেতে বলা হয়। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাদের দিকে তেড়ে আসেন।

হেনস্তার শিকার ‘ডেইলি অবজারভার’-এর ঢাবি প্রতিনিধি বলেন, “আমরা তিনজন রুমে গিয়ে হাউজ টিউটরকে পরিচয় দেই। তখন পাশ থেকে একজন বলেন, ‘হলের ইস্যু, বাইরে থেকে কেন আসছে।’ এরপর কয়েকজন ছাত্রদল কর্মী আমাদের দিকে তেড়ে আসেন।”

তিনি আরও বলেন, “ঘটনার সময় হাউজ টিউটর মিজানুর রহমান উপস্থিত ছিলেন। তার সামনেই আমাদের হেনস্তা করা হয় এবং মারধরের চেষ্টা করা হয়।”

শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষক মিজানুর রহমান এ বিষয়ে বলেন, “একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সাংবাদিকরা আসছিলেন। যেহেতু শিক্ষার্থীরা তাদের চিনত না, আমার ধারণা, তখন পেছনে থাকা কয়েকজন শাউট করেছে।”

/এমএএল/
সম্পর্কিত
নিজ দলের সভাপতিকে হত্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
স্বাধীনতার প্রশ্নে আপস না করাই ছিল জুলাই আন্দোলনের মূল লক্ষ্য: ছাত্রদল সভাপতি
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪৪টি শাখার পূর্ণাঙ্গ ও আংশিক কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান