‎কাওরান বাজারে রিকশা থেকে ককটেল উদ্ধার

‎রাজধানীর কাওরান বাজার পান্থকুঞ্জ পার্কের সামনে একটি রিকশা থেকে ককটেল উদ্ধার করেছে পুলিশ। পরে বোম ডিস্পোজাল ইউনিট পান্থকুঞ্জ পার্কের ভেতর ককটেলটি নিষ্ক্রিয় করে।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১টায় ককটেলটি উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা জানান, বাংলাভিশনের সামনে একটি রিকশায় একটি ককটেল পাওয়া যায়। পরে কাওরান বাজার সার্ক ফোয়ারার সামনে থেকে পুলিশ ডেকে আনা হয়। পরে পুলিশের বোম ডিসপোজাল টিমকে খবর দিলে তারা এসে পান্থকুঞ্জ পার্কের ভিতরে দেড়টার পর ককটেলটির বিস্ফোরণ ঘটায়।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এটি আমার জানা নেই। ঘটনাস্থলে গিয়ে খবর নিয়ে জানাতে পারবো।