দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৬, ১৮:২৯ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৯:০৭

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ সড়কের ফুটপাতে এক ব্যক্তিকে মারধর করার সময় পাশে দাঁড়িয়ে দেখতে থাকা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া মারধর করা যুবক খালিদ হাসানকে (৩৫) আটকও করেছে পুলিশ।

সেই সঙ্গে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে মারধরের শিকার শহীদ আব্দুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানাকে (৪৮) এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির ২৭ নম্বর এলাকা থেকে খালিদকে আটক করা হয় বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব।

তিনি জানান, মারধরের সময় ঘটনাস্থলে উপস্থিত ও টহল টিমের ইনচার্জ ধানমন্ডি থানার এএসআই আবদুল হাইকে কর্তব্যে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে থাকা পুলিশের অপর দুই সদস্য পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (দাঙ্গা দমন বিভাগের)।

ওসি জানান, মারধরকারী ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত খালিদকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি জানান, সোমবার (১২ অক্টোবর) দুপুরে ধানমন্ডি সাত মসজিদ রোডে বেসরকারি বাংলাদেশ আই হসপিটালের উল্টোদিকে শহীদ আবদুল্লাহ নামের এক ব্যক্তিকে মারধর ও কান ধরে উঠবস করানোর অভিযোগে খালিদকে আটক করা হয়। শহীদ আবদুল্লাহ মানসিক রোগে আক্রান্ত। তবে এক তরুণীকে (২৩) যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভুক্তভোগী তরুণী সাংবাদিকদের জানান, শহীদ আবদুল্লাহ তাকে ‘ব্যাড টাচ’ করেন। কিন্তু ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে আটক করতে অনীহা প্রকাশ করেন। তখন তিনি তার এক স্বজনকে মোবাইল ফোনে ডেকে আনেন। তিনি এসে শহীদ আবদুল্লাহকে মারধর করেন।

তরুণী জানান, তাকে রক্ষা করতে এসে এখন তার স্বজন হেনস্তার শিকার হচ্ছেন। পুলিশ তার স্বজনকে আটক করে ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। অন্যদিকে যৌন হয়রানির ঘটনার সময় চুপ করে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

তরুণী বলেন, স্বজনকে আটক করার খবর পেয়ে তিনি বুধবার সকালে ধানমন্ডি থানায় যান। তখন পুলিশ তাকে বলে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল না হলে এমন ঘটনা ঘটতো না। যে আইডি থেকে ভিডিও ভাইরাল করা হয়েছে, সেই ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলা করবেন।

মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শহীদ আব্দুল্লাহকে চড়থাপ্পড়, লাথি ও কান ধরে উঠবস করাচ্ছে খালিদ। পরে যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, এক যুবক রাগ ও ক্ষোভের সঙ্গে গালমন্দ করতে করতে এক ব্যক্তিকে থাপ্পড় ও লাথি মারছেন। এ সময় আশপাশে ভিড় করে পথচারীদের কেউ কেউ ঘটনাটি দেখছেন, আবার কেউ কেউ মোবাইলে ভিডিও করছেন।

ভিডিওতে পথচারীদের কথোপকথনের খণ্ডিত অংশ শোনা যায়। তাদের কাউকে কাউকে বলতে শোনা যায়, ‘মেয়ের গায়ে হাত দিয়েছে’, ‘ক্যানটিনে এই ঘটনা ঘটে’, ‘মা-বোন নাই’।

এ সময় এক পথচারীরা মারধরের শিকার ব্যক্তির কাছে গিয়ে সেখানে উপস্থিত পুলিশের দুই সদস্যকে দেখিয়ে ব্যক্তিটিকে তাদের হাতে তুলে দিতে বলেন। একপর্যায়ে মারধরের শিকার ব্যক্তিকে বসা অবস্থা থেকে উঠে দাঁড়াতে দেখা যায়। তার মোবাইল ফোন নিয়ে এক পথচারী ও মারধর করা যুবক তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় উত্তেজিত যুবককে বলতে শোনা যায়, ‘কীসের সরি, সরি বললেই সব শেষ হয়ে যায়?’ এরপর তিনি ‘…তুই একটি মায়ের গায়ে হাত দিয়েছিস’ বলে ওই ব্যক্তিকে আবারও থাপ্পড় মারেন।

ভিডিওতে দেখা যায়, ফুটপাতে এ ঘটনা যখন ঘটছে, তখন কয়েক হাত দূরে পুলিশের দুই সদস্য উপস্থিত ছিলেন। আশপাশে ভিড় করা পথচারীদের মতো তারাও ঘটনাটি দেখছিলেন।

/এসএনকে/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এবার কুমিল্লার চার স্কুলছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
দুর্গাপূজা উদযাপনে যে পরামর্শ দিলো পুলিশ
এজলাসে আইনজীবীদের মারামারি, কাঠগড়ায় দাঁড়িয়ে আয়াস চাইলেন ক্ষমা
সর্বশেষ খবর
ইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা, ফ্রিজিং ব্যবস্থা অচল
ইউরোপজুড়ে সুপারমার্কেটগুলোতে সাইবার হামলা, ফ্রিজিং ব্যবস্থা অচল
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১০ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নিষেধাজ্ঞা, জবাই করা যাবে না পশু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন নিষেধাজ্ঞা, জবাই করা যাবে না পশু
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বক্তব্যে বিজয়ী উমাইজা ও জাইমা
ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বক্তব্যে বিজয়ী উমাইজা ও জাইমা
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি