মিরপুরে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুর ১০ নম্বরে সানজানা ইসলাম মিম (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।  

সানজানা বরগুনা সদর উপজেলার চাঁদখালী গ্রামের শওকত মৃধার মেয়ে। সে মিরপুর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড কলেজের ইন্টার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।  

সানজানার বড় ভাই সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সকালে সবার অগচরে রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় সানজানা। ডাকাডাকির পর সারা না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

সাখাওয়াত হোসেন জানান, একটি ছেলের সঙ্গে সানজানার সম্পর্ক ছিল। তার সঙ্গে কোনও বিষয়ে মনোমালিন্যের কারণে অভিমানে আত্মহত্যা করতে পারে বলেন ধারণা করছেন সজনরা।

মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি হয়েছে।