রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৬, ১৮:১৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৮:১৭

রাজধানীর মগবাজারের আমবাগান এলাকার একটি বাসা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামের এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রিফাত রাজধানীর ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের (ডিপিআই) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিহত রিফাতের বোন সুমাইয়া রিয়া জানান, দুপুরে দিকে নিজ রুমের সিলিং ফ্যানের সঙ্গে কোমরের বেল্ট ঝুলিয়ে গলায় ফাঁস নেন রিফাত। সেখানে যারা উপস্থিত ছিলেন তারা দ্রুত বিষয়টি টের পান এবং ঢাকা মেডিক্যাল জরুরি বিভাগে নেন। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরীক্ষায় ফল খারাপ হওয়ায় রিফাত ডিপ্রেশনে ছিলেন।

রিফাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গন্দকপুর এলাকার নুরুন্নবী সোহেলের ছেলে। বর্তমানে মগবাজারের আমবাগান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তে জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

/এআইবি/এসএনকে/আইএএম/
সম্পর্কিত
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, শীর্ষে মিরপুর
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
সর্বশেষ খবর
দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়
দেশের সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে: দেবপ্রিয়
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারতে এসে ১০ বিষয় দেখে অবাক ফিনল্যান্ডের পরিবার
ভারতে এসে ১০ বিষয় দেখে অবাক ফিনল্যান্ডের পরিবার
ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড
ঢাকা ব্যাংকের সাবেক কর্মকর্তার ২০ বছর কারাদণ্ড
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি