রাজধানীর হাতিরঝিল ও উত্তরা পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার এসব অভিযান পরিচালনা করা হয় বলে রবিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়।
ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন এলাকায় অভিযান সাতজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, রানা (২৩), জহিরুল হাওলাদার (২৫), সিরাজুল ইসলাম (৫৫), রাজেশ কুমার (৩০), তানভির হাসীব চৌধুরী, ইয়াছিন আরাফাত (১৯) ও সজীব হোসেন (৩০)।
একই দিনে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জিএম হোসেন আলী (২৫), শফিকুল (২৯), আকাশ ইসলাম (১৯), মামমুনুর রশীদ (৩০), আলম (২০), শাওন (১৯), মারুফ (২৫) ও নুর আলম (২০)।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।