বাড্ডায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবিতে তারা অবরোধ করেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

ঘটনাস্থলে উপস্থিত থাকা বাড্ডার পেট্রোল ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, তারা এখনও সড়কে অবস্থান করছে। এ কারণে যান চলাচল বন্ধ রয়েছ। আমরা চেষ্টা করছি তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করার জন্য।