পিএসসির সাবেক সদস্যসহ ২১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্যসহ ২১ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২১ জানুয়ারি) এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম।

তিনি জানান, মুক্তিযোদ্ধা কোটায় আবেদন না করা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশের প্রায় ছয় মাস পর ছয় প্রার্থীকে অবৈধভাবে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন, পুলিশসহ অন্যান্য ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

মামলার আসামিরা হলেন— এ. টি. আহমেদুল হক চৌধুরী, চৌধুরী মো. বাবুল হাসান, মুহাম্মদ লিয়াকত আলী খান, মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত, সৈয়দ হাসিনুর রহমান, মির্জা শামসুজ্জামান, অধ্যাপক সুরাইয়া বেগম, এহসান শামীম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, অধ্যাপক রাশিদা বেগম, অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ইকরাম আহমেদ, প্রফেসর ডা. ফরিদা আদিব খানম, আ. ই. এম. নেছার উদ্দিন, মো. লোকমান আহমদ, মো. মিল্টন আলী বিশ্বাস, হালিমা খাতুন, নাহিদা বারিক, রকিবুর রহমান খান, মো. তোফাজ্জল হোসেন এবং খোরশেদ আলম।