বাংলামোটরে ইনকিলাব মঞ্চের অবস্থান, আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হওয়ার কিছু সময় পর আবারও বাংলামোটর মোড়ে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বাংলা মোটরের রূপায়ন টাওয়ারের সামনে মোড়ে অবস্থন নিয়ে বিক্ষোভ করছেন তারা।

সরেজমিন দেখা গেছে, পুলিশ ধাওয়া দিয়ে টিয়ারসেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছেন। পু‌লিশ স‌রে গে‌লে আন্দোলনকারীরা আবারও মূল সড়‌কে অবস্থান নি‌য়ে বি‌ক্ষোভ কর‌ছেন। পুলিশ একের পর এক টিয়ার‌ শেল ছু‌ড়ে বি‌ক্ষোভকারী‌দের ছত্রভঙ্গ করার চেষ্টা চালা‌চ্ছে।

বিক্ষোভের কারণে বর্তমানে বাংলামোটর থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য পাশ দিয়ে যান চলাচল করছে।

বিকাল পৌনে ৫টার দিকে এ প্রতিবেদন লেখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালল্টা ধাওয়া চলছে। পু‌লিশি ধাওয়ায় নেতাকর্মীরা আশপা‌শের সড়‌কে অবস্থান নি‌চ্ছেন। 

এদিকে বিক্ষোভের কারণে বাংলামোটরের আশপাশের সব দোকান বন্ধ করে রেখেছেন ব্যবসয়ীরা। কেউ কেউ আবার দ্কোনের সাটার অর্ধেক খোলা রেখে পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। আজ ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান নেয় তারা।