নির্বাচনের ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নিজ নিজ এলাকায় যেতে সদরঘাট লঞ্চ টার্মিনাল ও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় বেড়েছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট এলাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের ভিড় লক্ষ্য করা গেছে। অনেকেই পরিবার নিয়ে লঞ্চে উঠছেন। 

যাত্রীরা জানান, নির্বাচনের দিন ভোট দিতে নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার জন্য আগেভাগেই ঢাকা ছাড়ছেন তারা। কেউ কেউ বলেন, শেষ মুহূর্তে ভোগান্তি এড়াতেই আগে রওনা হয়েছেন। 

সদরঘাটে ঘরমুখী মানুষের ভিড়

লঞ্চে ওঠার জন্য যাত্রীদের লড়াই

নির্বাচনি ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ

নির্বাচনি ছুটিতে গ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন নগরবাসী

গ্রামে যেতে ট্রেনের ছাদেও উঠেছে ঘরমুখী মানুষ

নির্বাচনি ছুটিতে ঘরমুখী মানুষ