রমজানের প্রথম জুমা: কানায় কানায় পূর্ণ বায়তুল মোকাররম

পবিত্র রমজানের প্রথম জুমা ঘিরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। জুমার নামাজ শুরুর অনেক আগেই মসজিদের ভেতরের কাতার পূর্ণ হয়ে যায়। পরে মুসল্লিরা বারান্দা ও আশপাশের খোলা স্থানেও নামাজ আদায় করেন।

নামাজ আদায় করছেন মুসল্লিরা (ছবি: নাসিরুল ইসলাম)

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মানুষ মসজিদমুখী হতে থাকেন। কেউ পরিবার নিয়ে, কেউ সহকর্মীদের সঙ্গে এসে জুমার নামাজে শরিক হন। রমজানের তাৎপর্য ও সংযমের শিক্ষা তুলে ধরে খুতবা পাঠ করা হয়।