কোরবানির মূল শিক্ষা একত্ববাদ ও আত্মসমর্পণ: বায়তুল মোকাররমের খতিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ মে ২০২৬, ০৯:৩৩আপডেট : ২৮ মে ২০২৬, ০৯:৩৩

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক বলেছেন, দুই ঈদের সবচেয়ে বড় শিক্ষা হলো— আল্লাহ মহানবী (সা.)-এর উম্মতকে স্বতন্ত্র সংস্কৃতি ও সভ্যতা দান করেছেন। এই দুই ঈদ জাহেলিয়াতের সব উৎসবের চেয়ে উত্তম। পবিত্র ঈদুল আজহার মূল শিক্ষা তাওহীদ বা আল্লাহর একত্ববাদ। কোরবানির মাধ্যমে মানুষের তাকওয়া জাগ্রত হয়।

বৃহস্পতিবার (২৮ মে) জাতীয় ঈদগাহে নামাজের আগে ঈদুল আজহা ও কোরবানির তাৎপর্য নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন।

নামাজে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরাও সেখানে নামাজ আদায় করেন।

মাওলানা আব্দুল মালেক বলেন, কোরবানি মানে ত্যাগ ও মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ। এটি বিনয়ীদের জন্য সুসংবাদ। যারা বিনয়ী, আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর প্রকম্পিত হয়।

তিনি বলেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমাদের কোনও কিছু থাকতে পারে না। বিনয়ী তারাই, যারা নামাজ আদায় করেন এবং হালাল আয় থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। কোরবানিও করতে হবে আল্লাহর নামে।

তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই কোরবানির বর্জ্য যত্রতত্র ফেলা যাবে না, নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

/এমকে/এম/
সম্পর্কিত
২৩ দিন পর খুলেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?