জীবন রক্ষাকারী যৌন ও প্রজনন স্বাস্থ্য ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ-সেবা অব্যাহত রাখতে ইউএনএফপিএ-কে ৩.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে জাপান, যা কক্সবাজার ও ভাসানচরে বাস্তবায়িত হবে।
মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
ইউএনএফপিএ-র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, “এই অর্থায়ন ইউএনএফপিএ-কে সেই সব জীবন রক্ষাকারী-সেবা সচল রাখতে সহায়তা করবে, যা ১ লাখ ৮০ হাজার নারী ও কিশোরীর স্বাস্থ্য ও মর্যাদা সুরক্ষা করে, নয়তো তারা প্রয়োজনীয় সেবা পাওয়ার ক্ষেত্রে ভয়াবহ সংকটের মুখে পড়ত।”
বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, “ইউএনএফপিএ-র সঙ্গে আমাদের অংশীদারত্বের মাধ্যমে আমরা ক্রমবর্ধমান মানবিক ও অর্থায়নের চ্যালেঞ্জ সত্ত্বেও অপরিহার্য স্বাস্থ্য ও সুরক্ষা সেবাগুলোর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চাই।”
জাপানের নীতিগত ও ধারাবাহিক সহায়তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ বলে জানিয়েছে ইউএনএফপিএ।