বইমেলায় জলাবদ্ধতা, ঝড়-বৃষ্টিতে ভিজেছে বই (ফটো স্টোরি)

শুক্রবারের হঠাৎ ঝড়-বৃষ্টিতে বিপাকে পড়েছেন বইমেলায় অংশ নেওয়া প্রকাশক ও বিক্রেতারা। অনেক স্টলের সামনে বৃষ্টির পানি জমে থাকতে দেখা গেছে। এছাড়া বৃষ্টিতে ভিজেছে অনেক বইও। এতে ভোগান্তিতে পড়েছে প্রকাশক ও দর্শনার্থীরা। স্টলের সামনে পানি জমে থাকায় অনেক জায়গায় বই নিচে রাখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন প্রকাশকরা।

ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত স্টলগুলো কাজ করছে কর্মীরা। অনেকে ভেজা বইও শুকাতে দিয়েছেন। 

বৃষ্টিতে ভিজে যাওয়া বই শুকাতে দিয়েছেন প্রকাশকরা। ছবি: নাসিরুল ইসলাম

বৃষ্টিতে ভেজা বই বের করছেন একজন। ছবি: নাসিরুল ইসলাম

ঝড়ে বইমেলার সামিয়ানা খুলে পড়েছে। ছবি: নাসিরুল ইসলাম

ভেজা বই মুচছেন এক নারী। ছবি: নাসিরুল ইসলাম

ঝড়-বৃষ্টিতে স্টল ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন করে তা সাজানো হচ্ছে। ছবি: নাসিরুল ইসলাম