জাবি শিক্ষার্থী খাদিজা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি টিআইবি’র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও ইয়েস গ্রুপের সহ-দলনেতা শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। 

সোমবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এ দাবি জানায় সংস্থাটি।

বিবৃতিতে টিআইবি জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ’র সহ-দলনেতা শারমিন জাহান খাদিজার হত্যাকাণ্ডে তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে এ ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।

টিআইবি আরও উল্লেখ করে, এমন নৃশংস ঘটনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।