ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫

রাজধানীর ভাটারা থানার সাঈদনগরে এক বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে মো. নাঈম (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নাঈমের সহপাঠী মাজহারুল বলেন, ‘সকালে সাঈদনগর বড় মসজিদের পাশের এক ভবনের দ্বিতীয় তলার বেলকনি থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতাল ও পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাঈম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মো. মুস্তাফিজুর রহমানের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এসএনকে/এনআই/
সম্পর্কিত
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন 
নতুন ২০০ ট্রলি যুক্ত হলো শাহজালালে, এবার কি সংকট কাটবে
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে সাত বছর ধরে একই অবস্থানে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের মানবপাচার প্রতিবেদনে সাত বছর ধরে একই অবস্থানে বাংলাদেশ
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
টাটা-ইনফোসিসসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় কর্মীরা
টাটা-ইনফোসিসসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় কর্মীরা
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
এক জেলায় নতুন ডিসি
এক জেলায় নতুন ডিসি