শাহজালাল বিমানবন্দর থেকে ২৭ দিনে ৭৭৫ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৭ দিনে মোট ৭৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে দেয়। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হতে শুরু করে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ২৭ দিনে শাহজালাল বিমানবন্দর থেকে মোট ৭৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।