হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৭:২৯আপডেট : ০৩ জুন ২০২৬, ১৮:৪৯

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার (৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, “প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্য কেএম নজরুল হক (K M Nazmul Haque) ঢাকা বিমানবন্দরে হাজিদের লাগেজ চুরির ঘটনাটি আমার ফেসবুক স্ট্যাটাস দেখার সাথে-সাথে ধর্ম মন্ত্রী ও বিমান পরিবহন মন্ত্রীকে অবহিত করেছেন। আমাকে অবাক করে দিয়ে সৌদি আরবের মক্কা শহর থেকে নিজে ফোন দিয়েছেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। উনি আমার কাছে পুরো ঘটনা শুনে দুঃখ প্রকাশ করেছেন এবং সেই সাথে হাজিদের লাগেজ চুরির দুঃসংবাদ শুনে খুবই লজ্জিত হয়েছেন। উনি আমাকে জানিয়েছেন, উনার মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে আজ রাত থেকেই হাজিদের লাগেজ চুরি প্রতিরোধে ব্যবস্থা নেবেন। সেই সাথে মন্ত্রী মহোদয় জানিয়েছেন, উনি নিজে আমার আব্বার সাথে কথা বলে লাগেজ চুরির জন্য দুঃখ প্রকাশ করবেন।”

তিনি বলেন, আমি আশা করছি আজ রাত থেকে আগত হাজিদের লাগেজ কেটে মালামাল চুরি বন্ধ হবে।

প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্য ছোট ভাইকে অসংখ্য ধন্যবাদ দ্রুত সময়ের মধ্যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের অবহিত করার জন্য।

উল্লেখ্য, এর আগে এক ফেসবুক পোস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০ হাজির লাগেজ কাটার গুরুতর অভিযোগ তোলেন মোস্তফা কামাল পলাশ। সঙ্গে লাগেজ কাটার একটি ছবিও জুড়ে দেন তিনি। তার দাবি, মঙ্গলবার দিবাগত রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ৪১৯ হাজি আসেন। পরবর্তী সময়ে প্রায় দেড়শত হাজির লাগেজ কাটা পাওয়া যায়। ওসব লাগেজ থেকে মূল্যবান জিনিসপত্রও খোয়া গেছে বলে দাবি করেন তিনি। এ কারণে প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেন তিনি।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম