২০২৬ সালের মার্চ মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৬৬ টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৮ এপ্রিল) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে, ৪৬৫ গ্রাম স্বর্ণ, ১৬ হাজার ৬৭৮টি শাড়ি, ছয় হাজার ৫৬টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ছয় হাজার ৯৯৪টি তৈরি পোশাক, ৭৭২ মিটার থান কাপড়, চার লাখ ৬৯হাজার ৮৬৪টি কসমেটিক্স সামগ্রী, ৯ হাজার ২৩৯ পিস ইমিটেশন গহনা, ৬৫ লাখ দুই হাজার ৪৫৭টি আতশবাজি, তিন হাজার ৮২৯ ঘনফুট কাঠ, ছয় হাজার ২৫৯ কেজি চা পাতা, দুই হাজার ৯৮২ কেজি সুপারি, আট হাজার ৫৯০ কেজি কয়লা, সাত হাজার ৯০ ঘনফুট পাথর, ২৩০ ঘনফুট বালু, ৩৮২টি মোবাইল, ১১ হাজার ৯০০পিস মোবাইলের ডিসপ্লে, ৭০ হাজার ৮১টি চশমা, ৫৩ হাজার ৯৮৮ কেজি জিরা, ২০ হাজার ৭২৩ কেজি চিনি, ৯ হাজার ৯৬১ প্যাকেট বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, দুই হাজার ৩০৯ কেজি পেঁয়াজ, এক হাজার ৮৭৯ কেজি রসুন, এক হাজার ৯৪০ কেজি সার, এক হাজার ৬১৪ প্যাকেট কীটনাশক, দুই লাখ ৯ হাজার ২১ পিস চকোলেট, ১১টি কষ্টি পাথরের মূর্তি, একটি বেলে পাথরের মূর্তি, আটটি ট্রাক/কাভার্ড ভ্যান, ৪২টি ট্রাক্টর/চাঁদের গাড়ি, ১৭টি পিকআপ, তিনটি প্রাইভেটকার/বাস, দু’টি ট্রলি/মাইক্রোবাস, ২০টি অটোরিকশা/ইজিবাইক, ৪১টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল/ভ্যান।
এদিকে, গত মাসে অভিযান চালিয়ে একটি এসএমজি, একটি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন, ৩৫ রাউন্ড গোলাবারুদ, দু’টি মাইন এবং তিনটি অন্যান্য অস্ত্র জব্দ করেছে বিজিবি।
জব্দ করা মাদকের মধ্যে রয়েছে, ১১ লাখ ২৫ হাজার ৯৭৫ পিস ইয়াবা, ৮৪৫ গ্রাম হেরোইন, ১২ বোতল এলএসডি, দুই হাজার ৪৫ বোতল ফেনসিডিল, এক কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, আট হাজার ১২৯ বোতল বিদেশি মদ, ১৭০ দশমিক পাঁচ লিটার বাংলা মদ, দুই হাজার ৩৬৮ বোতল বিয়ার, এক হাজার ১৩৩ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, এক লাখ ২৪ হাজার ৮৪০ প্যাকেট বিড়ি ও সিগারেট, এক লাখ ৮৩ হাজার ৬৬১টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, চার হাজার ৬৬৫ বোতল ইস্কাফ সিরাপ, দুই হাজার ৯৬৮টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৩৬ হাজার ৮৬০ পিস মদ তৈরির বড়ি ও ২১ লাখ ৪৪ হাজার ১৫২ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১১২ জনকে আটক করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৮২ বাংলাদেশি, ৯ ভারতীয় ও ৩১৭ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।