বিজিবির ৪৮ ঘণ্টার অভিযানে দুর্গম পাহাড় থেকে উদ্ধার ৪ পর্যটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ জুলাই ২০২৬, ২২:৩২ আপডেট : ১২ জুলাই ২০২৬, ২২:৩৭

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়া এলাকায় আটকা পড়া চার পর্যটককে ৪৮ ঘণ্টাব্যাপী চ্যালেঞ্জিং অভিযানে নিরাপদে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১২ জুলাই) বিজিবি জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্ধার অভিযান পরিচালনা করে পর্যটকদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবি জানায়, গত ৪ জুলাই অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে চার পর্যটক থুইসাপাড়ায় যান। পরে ৭ জুলাই থেকে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ায় নদীপথ অচল হয়ে পড়ায় তারা সেখানে আটকা পড়েন।

খবর পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) জিন্নাপাড়া ক্যাম্প থেকে একটি দল দ্রুত থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে। স্থানীয় কারবারির সহায়তায় তাদের নিরাপদ আবাসন, খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়। একই সঙ্গে বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে নদীপথ সম্পূর্ণ অচল থাকায় তখন তাদের সরিয়ে আনা সম্ভব হয়নি।

এরপর ১১ জুলাই উদ্ধার অভিযান শুরু হয়। বিজিবির সদস্যরা চার পর্যটককে নিয়ে থুইসাপাড়া–জিন্নাপাড়া–হালিরামপাড়া–নিকোলাসপাড়া হয়ে দুর্গম পাহাড়ি পথ ও ঝিরি অতিক্রম করে অংসাউপাড়ায় পৌঁছান। সেখানে রাতযাপনের ব্যবস্থা করা হয়। পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, প্রবল স্রোত ও দিনভর বৃষ্টির কারণে ওই দিন সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।

রবিবার সকালে অংসাউপাড়া ক্যাম্প থেকে বিজিবির আরেকটি দল পর্যটকদের নিয়ে প্রায় চার ঘণ্টা দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। পরে বিজিবির গাড়িতে করে তাদের নিরাপদে থানচিতে ফিরিয়ে আনা হয়।

উদ্ধার হওয়া চার পর্যটক হলেন—ঢাকার সূত্রাপুরের মো. মারুফ উদ্দিন, আবু হুরায়রা জাদিম ও তামিম রায়হান সৌরভ এবং শ্যামপুরের মাহাদি আল মাহবুব। তামিম রায়হান সৌরভ নটর ডেম কলেজের শিক্ষার্থী। অন্য তিনজন এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন।

উদ্ধার হওয়া পর্যটকরা জানান, থুইসাপাড়ায় আটকা পড়ার পর থেকেই বিজিবি তাদের নিরাপত্তা, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেছে। পরে অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পাড়ি দিয়ে নিরাপদে উদ্ধার করে থানচিতে ফিরিয়ে আনে। বিজিবির পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসা করে উদ্ধর অভিযানে অংশ নেওয়া সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

/এসও/এম/    
সম্পর্কিত
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক