রাজধানীর মোহাম্মদপুরের বেরিবাঁধ এলাকায় আসাদুল ওরফে লম্বু আসাদুল হত্যা মামলার আসামি ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল নেতা আক্তার ও মুন্নাসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা হলো, শাওন, আসাদুল, আরিফ ও বকুল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জুয়েল রানা বলেন, ঘটনার পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি তথ্যা প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। এইর পরিপ্রেক্ষিতে হত্যাতকাণ্ডে জড়িত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মোহাম্মদপুরের বেরিবাঁধ সাদেক খান ইটখোলা এলাকায় পূর্ব শত্রুতা জেড়ে আসাদুল ওরফে লম্বু আসাদুলকে ছুরিআঘাত করে হত্যা করা হয়।